Friday, April 20, 2018

Vor Theke Raat Shohojia official | ভোর থেকে রাত আঁধার থেকে আলো তোমার স...



Song : Vor theke rat

Album : Ghora
Band : Shohojia

ভোর থেকে রাত
আঁধার থেকে আলো
তোমার সাথে রঙের খেলা
সাদা হতে কালো
















সবুজ থেকে লাল
লাল থেকে নীল
নীল মানে আকাশ ওড়ে
সাগর গাঙচিল

স্বপ্নের মতো সত্যি
একটা রঙ ঘরে
একটা কথা এখন বলি
একটা শুনো পরে
একটা ভাঙ্গা পেন্সিল
আর অর্ধেক খাতা লেখা
অর্ধেক রঙ চুরি গেল
তাই অর্ধেক ছবি আঁকা

রঙটা কোথায় ছিল
রঙটা কোথায় গেল
তোমার সাথে খুঁজছি রঙ
সাদা হতে কালো

সব রঙ মিলে এক হয়ে যায়
এক রঙ সব কিছু
অন্য কোথাও বেড়াতে যাচ্ছি
রঙ ছোটে পিছু পিছু
সামনে পেছনে দুই ভাগ করে
সময় নিচ্ছি সাথে
পুরোটা সময় ঘড়ির মধ্যে
ঘড়ি আছে কার হাতে

সময় একটা রঙ
রঙের কথা বলো
তোমার আমার ঘরেই কিন্তু
ঈশ্বর রঙ পেল

Chut By Shohojia official || Ghora shohojia band

Album : Ghora

Song : Chut
Band : Shohojia

এ সব আলো জ্বলে আছে সব রাস্তায়
মাঝ রাতেও সব দেখা যায়
সব পাওয়া হলো যেন কিছু নেই বাকি
তবু মন বলে কেন দৌড়াবি নাকি











ছুট ছুট ছুট
ঘোড়া ছুটে যায়

কোন দেশে যাবে
কোন ঠিকানায়
আমরা কেউ নই
ঘোড়াটার মত
আমদের খুরে নেই
সময়ের ক্ষত

ছুট ছুট ছুট
ছুটে ঘোড়া যা
কোন দেশে যাবে
কোন ঠিকানা
আমরা কেউ নই ঘোড়াটার মতো
আমাদের খুর-ই নেই

পুরোনো খেলাটা খেলতে জানি না
নতুন কোনো খেলা খুঁজে পাই না
দাঁড়ায়ে থাকাটা নিয়মে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই

পুরোনো খেলাটা খেলতে মানা
নতুন খেলাটার নেই ঠিকানা
দাঁড়ায়ে ছিল যে, দাঁড়ায়ে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই

সব আলো নিভে গেলে
নদীটার শিয়রে ঘুমাবো
আকাশ আকাশে রেখে
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো

Jadukor by shohojia official || যাদুকর || যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে...

Album: Ghora

Song : যাদুকর
Band : Shohojia

যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে
চোখে তাই রঙ আছে লেগে
রাতে ঘুম হয় না ভালো
চোখ বোজো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে










সাজঘরে নর্তকীর চোখের জলে
কাজল লেপ্টে গ্যাছে
জোকারম্যান মঞ্চে এল
এবার হাসো
এ পোড়া মনেতে কিসের অসুখ

যাদুকর চলে গ্যাছে...

Ghora By shohojia official || ghora || ঘোড়া

Song : Grora

Album : Grora
Band : SHohojia



এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে







আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে

জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে

সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে

Amader Kotha By Sohojia || আমাদের কথা || লাল কালো সাদা সবুজ আমাদের কথা ...


Song: আমাদের কথা
Album : Ghora
Band : Shohojia

লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ







সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার

আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ

নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার

লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা


আর বলি কি

Choto Pakhi By Shohojia || ছোট পাখি || Ghora || ভালোবাসার কেউ নেই কিছু নেই

ছোট পাখি ছোট পাখি
সর্বনাশ হয়ে গ্যাছে
পৃথিবীর প’রে আর
তোমার আমার
ভালোবাসার কেউ নেই কিছু নেই












ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই

ও পাখি ও পাখি
গানটা হেরে গ্যাছে
নদীটা ফিরে গ্যাছে
পাহাড়টা সরে গ্যাছে
সাগরটা মরে গ্যাছে
আদিবাসী শামুকের কোনো ঘর নেই

নেই নেই কিছু নেই
রাস্তার বাম নেই
শ্রমিকের ঘাম নেই
টাকাদের দাম নেই
চিঠিটার খাম নেই
আমাদের কারো কোনো নাম নেই

Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু



Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু



চকলেট স্বাদে মন

থাকে না বেশিক্ষণ
চাই আরো কিছু
মাউসের ক্লিক ক্লিক
দুনিয়াটা ঝিকমিক
তুমি আমি ঝিকমিক
মাউসের ক্লিক ক্লিক কিছু বুঝি না
ভালো লাগে না
কি খুঁজি না





চাই আরো কিছু আরো কিছু আরো কিছু
সারাদিন সারারাত
সব লোক গালি দেয় তালি দেয়
সব হাত সব মুখ সব চোখ বলে যায় সব হোক
কিছুতেই
তুমি কে আমি কে বলবে না কেউ বলছে না কেউ
দেশ নেই রেশ নেই শেষ নেই
তারপর ঘোড়া ছুট ছুট-ছুট ছোটে ঘোড়া কোন দেশে
কিছু মনে নেই
উন্মাদ বেঁচে আছে সাইরেন বাজছে
মাথাটা ধরছে

Featured Post

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7...